|
|

এখন অনেক মানুষ আছেন যারা উবুন্টু ব্যবহার করেন ... আমার এই লেখাটা তাদের কাজে লাগলেও লাগতে পারে . . .
যারা উবুন্টু আপডেট করেন নিয়মিত তারা নিশ্চই চান না আপডেট গুলা হারাতে যদি নেট স্পিড ভালো না থাকে, কারন দ্বিতীয়বার নতুন করে আপডেট করা অনেক ঝামেলার . . . তাদের ঝামেলা থেকে বাঁচার জন্য ছোট্ট একটা টিপস্ হল :
আপডেট করার পর আপনার File system নামের ড্রাইভ এ যান (যেখানে উবুন্টু সেটআপ করা আছে) . . . তারপর নীচের স্টেপ গুলা অনুসরণ করুন :
Filesystem>Var>cache>apt>archives .... এখানে lost & partial বাদে বাকি সব .DEB ফাইলগুলা কপি করে অন্য ড্রাইভ এ সেভ করে রাখুন . . . পরে আপনি যদি ম্যানুয়াল আপডেট করতে চান ইন্টারনেট ছাড়া (কোন কারনে আপনার আপডেট এর ক্ষতি হলে বা উবুন্টু তে সমস্যা হলে) তখন এই ফাইল গুলা রান করালেই হবে আপনার পুর্বের আপডেট আপনি ফেরত পাবেন . . . কেউ চাইলে নির্দিষ্ট .DEB ফাইল রান করেও নির্দিষ্ট আপডেট পেতে পারেন . . . আবার চাইলে সব আপডেটগুলো একটা ফোল্ডার এ রেখে টার্মিনাল থেকে ঐ ফোল্ডার এর লোকেশান দেখিয়ে দিয়ে একবারে এক কমান্ড দিয়ে সব .DEB ফাইল একসাথে সেটআপ করতে পারেন ... তাহলে একটা একটা করে .DEB ফাইল সেটআপ এর ঝামেলা এড়ানো যায় ... এখন তার জন্য কমান্ড হবে নিম্নলিখিত :
যেমন : যদি ফাইলগুলো Desktop এ থাকে তাহলে কমান্ড হবে :
cd Desktop
sudo dpkg -i *.deb
মনে রাখবেন কমান্ড এবং ফোল্ডার নেইম কেস সেনসেটিভ। |
IP Logged
|
|
Last Edited On: Dec 23, 2009 02:10:21 am By Rehab Ahmad (TinTin) for the Reason |
|
Rehab Ahmad |