|
|
যুক্তিবিদ্যার ক্লাস চলছে
শিক্ষকঃ আমি টেবিলটা ছুয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি ।
এভাবে একটা যুক্তি দেখাও তো
ছাত্রঃ যেমন ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন ।
গৃহশিক্ষকঃ আচ্ছা রেজা, একটা বড় শব্দ বল তো ?
রেজাঃ রাবার,স্যার!
গৃহশিক্ষকঃ এটা তো ছোট শব্দ!
রেজাঃ টানলেই বড় হবে স্যার।
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে
১ম বন্ধুঃ তুমি তো দেখছি একেবারে তোমার বউয়ের চাকর হয়ে গেছ!
সেদিন দেখলাম তুমি তোমার প্যান্টটা নিজেই সেলাই করছ।
২য় বন্ধুঃ তুমি ঠিকই দেখেছ । কিন্তু সেই প্যান্টটা তো আমার নয় , ওটা আমার স্ত্রীর।
ইঁদুর বানান লিখতে ভুল করায় শিক্ষক ছাত্র কে ভৎসনা করছেন
শিক্ষকঃ ইঁদুর লিখতে গিয়ে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন ?
ছাত্রঃ এই ইঁদুরটাকে বেড়াল তাড়া করেছিল কিন্তু, ইঁদুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দু টাকে ধরে খেয়ে ফেলেছে স্যার।
দুই বাস যাত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে
১ম যাত্রীঃ বেশী প্যাচাল পাড়বে না!
২য় যাত্রীঃ বাড়াবাড়ি করলে কলাম এক লাথিতে করাচি পাঠায়া দিমু!!
৩য় যাত্রীঃ ভাই, দয়া করে আমাকে একটু আস্তে লাথি দেন, আমি গাবতলী যাব ।
শিক্ষকঃ বলতো রাজিব খুশি আর আনন্দ এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কী?
রাজিবঃ খুশি হল স্ত্রী লিঙ্গ আর আনন্দ হল পুলিঙ্গ।
শিক্ষকঃ কিভাবে?
রাজিবঃ কারন খুসি তো সবসময় মেয়েদের নাম হয় আর আনন্দ হয় ছেলেদের। |
IP Logged
|
I am a Lazy Coder. |