|
|
এক হুজুর আর একদল পাঙ্ক একই সাথে ট্রেনে যাচ্ছে। তো এক পাঙ্ক ঠিক করছে হুজুরকে একটু বিরক্ত করবে। কি নিয়ে বিরক্ত করা যায় খুজতে যেয়ে দেখে যে হুজুরেরর মাত্র সাতটা লম্বা লম্বা দাড়ি থুতনির কাছে। আর একটাও দাড়ি ওঠে নাই।
পাঙ্ক বলল হুজুর আমার মনে হয় আপনার মত পরহেজগার লোকের দাড়ি যদি সাথে রাখি তাহলে আমার আর কোন অসুখ হবে না। আমাকে একটা দাড়ি দেন।
হুজুরতো কিছুতেই দাড়ি দেবে না, পাঙ্কও ছাড়বে না। এরকম করতে করতে শেষ পর্যন্ত হুজুর বলল ঠিক আছে, একটু পরে। তো একটু পরে হুজুর সত্যি সত্যি একটা দাড়ি দিয়েছে। পাঙ্ক পোলা তো মহা খুশি। কিন্তু গুনে দেখে যে, হুজুরের দাড়ি সাতটাই আছে।
পাঙ্ক: একটা দিলেন তারপরও আপনার দাড়ি সাতটা থাকে কেমন করে?
হুজুর: আরে এটা তো শো রুম। আপনাকে গোডাঊন থেকে দিয়েছি। |
IP Logged
|
I am a Lazy Coder. |